অফিস ডেস্ক
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি),বগুড়া:-আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে সারিয়াকান্দি পৌর এলাকা, বিভিন্ন বাজার ও মার্কেটে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব। এ সময় তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে এই জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তারা গণতন্ত্রের মুক্ত বাতাস প্রত্যাশা করে। ধানের শীষই হোক মানুষের আশা-ভরসার প্রতীক।”
গণসংযোগে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা, জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, সারিয়াকান্দি পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রনেতা মোঃ লিখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন, “সারিয়াকান্দি উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, যমুনা নদী শাসন এবং যমুনাপাড়ের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন ফিরে আসবে। মনে রাখবেন, করবো কাজ, গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ।"
গণসংযোগে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।।