অফিস ডেস্ক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেবব্রæয়ারি) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুঁড়ি গ্রামে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কেএম মুকুল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো তালুকদার।
আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, কোরবান আলী, শামীম আহমেদ, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক রিয়ন সরকার প্রমুখ।
এ সময় যুবদল নেতা রতন হোসেন, মিলন, তৌহিদুল ইসলাম, আবু বক্কর-সহ বিএনপি, যুবদল ও কৃষক দলের বিভিন্ন ন্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রæয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আব্দুল মহিত তালুকদারকে বিজয়ী করতে হবে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হবে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
তারিখ : ০৬-০২-২০২৬