কুমিল্লা-৪ দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহ ভোট দিলেন তার নিজ কেন্দ্রে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:৪৭
photo

সাকলাইন যোবায়ের কুমিল্লা, জেলা প্রতিনিধি,কুমিল্লা:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা৪ দেবীদ্বার আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বৃহস্পতিবার
 

(১২ফেব্রুয়ারি) সকাল ৭ টা ৪০ মিনিটে দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের নিজ গ্রাম গোপালনগন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

 

এসময় তার সাথে ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ।

 

উল্লেখ্য কুমিল্লা৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ভোট দিয়েছেন বার নিজ ইউনিয়ন এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া উটখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়।

 

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ‍ভিড়। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী।


১২-২-২০২৬
 

শেয়ার করুন