অফিস ডেস্ক
সজীব উদ্দিন সবুজ,দিনাজপুর প্রতিনিধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।
ওসি আরিফুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর এই চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার
কার্যক্রম চালু হবে।সজীব উদ্দিন সবুজ দিনাজপুর।
তাং-১১/০২/২৬ইং