অফিস ডেস্ক
ভোলা প্রতিনিধি :-আসন্ন নির্বাচনের প্রচারণার লক্ষ্য আগামীকাল (৮ই ফেব্রুয়ারী)ভোলায় আসবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
ভোলা প্রেসক্লাবে আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ইসলামী আন্দোলন মনোনীত ভোলা সদর আসনের প্রার্থী এম ওবায়েদ বিন মোস্তফা।
নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে ওবায়েদ বিন মোস্তফা বলেন, প্রচার-প্রচারণায় আমাদের কর্মীদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বাঁধা প্রদান করছে।
আমাদের জনপ্রিয়তায় দেখে এসব করে যাচ্ছে বলেও জানান তিনি।
এ সময় তিনি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ, নদীর স্থায়ী বাঁধ ও শিল্প ভিত্তিক কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী,সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, ইসলামী আন্দোলন এর ভোলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদানপ্রমুখ।