অফিস ডেস্ক
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর জামগ্রাম বাজারে জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও জামগ্রাম ইউ পির সাবেক চেয়ারম্যান আলমগীর আলম কামাল।
উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালূ পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নাœন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জামগ্রাম ইউ পির সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির খোকা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, জামগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইসরাফিল, জামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ আলী, সদস্য সচিব আবু হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।