অফিস ডেস্ক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী সুফিয়া ইসলাম সুপ্তাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শামিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।শামিম দরবস্ত ইউপির অভিরামপুর গ্রামের আব্দুল কুদ্দুস সবুরের ছেলে।
গত সোমবার রাতে পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার ও তার স্বামীকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছে।
মরদেহটি গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা শফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে শামিম তার বাবা ও বোনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।