অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০১:৪৯
কুমিল্লা প্রতিনিধি:-নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা.সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আলকরা ইউনিয়ন, পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ গ্রামে সকাল ১০ টায় ভোট প্রদান করেন। এসময় তিনি বলেন,নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে, আশা করি ১১ দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে তাহলর আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।
আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাড়িয়েছিলাম। ২০১৮ সালে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলাম কিন্তু ঢুকতে পারিনি।
২-৪ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে।
এভাবে চললে ৭০শতাংশ ভোট কাষ্টিং হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামি বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি।
সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত বলে মন্তব্য করেছেন ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
১২-২-২০২৬
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।