হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু


মো:সজীব উদ্দিন সবুজ,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।এ উপলক্ষে হিলিতে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
 

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি।

দিনাজপুর-৬ আসনটি হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এই চারটি উপজেলা নিয়ে গঠিত।এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৭৬৯ জন।

 

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেছেন।

 

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


তাং-১১/০২/২৬ইং
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।