বিরামপুরে বি,এন,পির নির্বাচনী জনসভায় তারেক রহমান-কৃষি লোন মওকুফের ঘোষণা।


শাহ আলম,ঘোড়াঘাট, দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি)র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ 

 

(বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট,নবাবগঞ্জ)  সংসদীয় আসনে বি,এন,পি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এ, জেড এম জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ৭ ই ফেব্রুয়ারী রোজ শনিবার বিকেলে বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে সাবেক প্রধান মন্ত্রী মরহুম খালেদা জিয়ার পুত্র ও বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

 

তিনি বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বি,এন,পি ক্ষমতায় গেলে সকল মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা কেন্দ্রিক একাধিক পরিকল্পনা গ্রহন করা হবে। 

 

উত্তরাঞ্চল একটি কৃষিপ্রধান এলাকা হওয়ায়  এই অঞ্চলের প্রকৃত সম্ভাবনা কৃষি খাতের ওপর দাঁড়িয়ে আছে, তাই কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তুলতে হবে। তিনি জানান, কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং স্থানীয় পর্যায়েই ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। 

 

কৃষকের জন্য ১০ হাজার টাকা কৃষি লোন মওকুফ, নিম্ন আয়ের পরিবারকে সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও স্থানীয় শিল্প স্থাপনের মাধ্যমে তরুণদের বিদেশমুখী না হয়ে নিজ এলাকাতেই কাজের সুযোগ তৈরি করা হবে। তিনি বলেন আমার নানার বাড়ী দিনাজপুরে।
 

তাই এই এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাচ্ছি। এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর- ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জাতীয় উন্নয়নে দিনাজপুর-৬ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে। এই এলাকায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, নতুন প্রশাসনিক ইউনিট গঠন এবং কৃষিভিত্তিক শিল্পাঞ্চল বা ইপিজেড স্থাপন জরুরি। 

 

এতে উত্তরাঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে।প্রধান অতিথির আগমনের পূর্বে দিনাজপুর জেলা বি,এন,পির সভাপতি ও দিনাজপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, দিনাজপুর জেলা বি,এন,পির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বি,এন,পি সহ সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বি,এন,পি সভাপতি শামীম হোসেন চৌধুরী, দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ সকল 
উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

 

তারা দাবি করেন, দীর্ঘদিনের অবহেলায় এলাকার অবকাঠামো ও কর্মসংস্থানের ঘাটতি তৈরি হয়েছে, যা সমাধানে স্থানীয় জনগণ পরিবর্তন চায়।পরি শেষে প্রধান অতিথি তারেক রহমান বিরামপুর জনসভায় আগত প্রায় দুই লক্ষ নেতা/ কর্মী ও ভোটারদের দিনাজপুর জেলার ছয়টি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ঢাকার নিজ গন্তব্যের উদ্দেশে হেলিকাপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরে রওনা হন।

০৮/০২/২০২৬
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।