‎বিরামপুরে ধানের শীষে ভোট চেয়ে শ্রমিক দলের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ


মোঃ সজিব উদ্দিন সবুজ,দিনাজপুর প্রতিনিধি:
‎দিনাজপুরের বিরামপুরে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

 

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিরামপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ আয়োজনে বিরামপুর শহরে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা-ভ‍্যান, ইজিবাইক, অটোবাইক ও দোকান শ্রমিকদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।

 

‎এসময় দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাকিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, বিরামপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হক, সদস্য সচিব শাহ্ আলম মন্ডল, বিরামপুর পৌর শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব মাসুদ রানা বাবু, দিনাজপুর পৌর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ জুলফিকার আলী সহ বিরামপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



তাং- ০৫/০২/২০২৬ ইং

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।