অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:১৯
প্রেস রিলিজ:-'২০২৬ সালের জন্য বগুড়া জেলার সম্মানিত হজযাত্রীদের টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন, সিভিল সার্জন ডা. মো: খুরশীদ আলম।
বৃহস্পতিবার, সকাল ১০টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় শতাধিক হজযাত্রীদের নিয়ে তিনি টিকা কার্যক্রমের দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় সিভিল সার্জন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- সুস্থতা স্রষ্টার দেয়া নেয়ামত। একে সংরক্ষণ করতে হবে।
কারও দীর্ঘমেয়াদি অসুস্থতা থাকলে চিকিৎসা নিতে হবে। টিকা নেয়া চিকিৎসা ও স্রষ্টার ওপর ভরসা করার অংশ। প্রত্যেক হজযাত্রীকে তাঁর পূরণকৃত নির্দিষ্ট জেলা থেকেই টিকা গ্রহণ করতে হবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে।
এছাড়া তিনি হজযাত্রীদের জন্য সুস্থতা ও নিরাপদ যাত্রা কামনা করে তাদের কাছে দোয়ার আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও হজ বিষয়ক ফোকাল পারসন ডা. সাজ্জাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন অত্র কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: আজিজুল হাকিম বাপ্পা।
উল্লেখ্য, বগুড়া জেলায় সিভিল সার্জনের কার্যালয় এবং ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী সদর হাসপাতালে টিকা কার্যক্রম চলমান থাকবে।
(ডা. মো: খুরশীদ আলম)সিভিল সার্জন, বগুড়া
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।