পলাশবাড়ীতে গাইবান্ধা বার ইউনিটির পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইন


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা বার ইউনিটির পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন সংগঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম গাইবান্ধা বার ইউনিটির টিম লিডার এড.হালিম প্রামাণিক এর নেতৃত্বে, এড.আমিরুল ইসলাম ফকু,মাসুদুর রহমান মাসুদ, হালিম মিয়া, রতন লাল সাহা,মনোয়ারা বেগম, রাজীব রহমান, বেলাল আহমেদ রুবেল, নাহিদ মন্ডল, লেলিন, আল ইমরান হাবিবুল্লা খন্দকার, জাহিদুল ইসলাম জাহিদ, কামরুল হাসান লিখন, মুন আক্তার সহ ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

 

এ উপলক্ষে ৩১ গাইবান্ধা -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ ময়নুল হাসান সাদিকের পক্ষে জনসাধারণসহ বিভিন্ন মার্কেটে, হাটে, দোকানী,ব্যাবসায়ী,রিক্সা, ভ্যান, অটো, সিএনজি,মাইক্রোবাস,ট্রাক ড্রাইভারদের হাতে লিফলেট বিতরণসহ ভোট প্রার্থনা করেন।

 

এতে অংশগ্রহণ করেন পলাশবাড়ী পৌর বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,গাইবান্ধা 

 

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায় সাগর সরকার মিনু ,সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত,সদস্য সচিব দুলাল সরকার,উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফ প্রমুখ।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।