বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৭০ বোতল বাংলা মদ উদ্ধার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে 
বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগান এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।


তাং-৪/০২/২৬ইং
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।