অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৬:৪৫
হেলাল বগুড়া:-৯ম পে স্কেল বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে বগুড়ায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার সকালে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসুচি পালন করে।
অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সহ সভাপতি জহুরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, হাসান তারেক তরু, শাহজাহান আলী সাজু, রবিউল ইসলাম, মিজানুর রহমান, মোছাঃ আনোয়ারা খাতুন, মাহবুর রহমান, জীবননেছা খাতুন এবং নুরী বানু প্রমুখ।
বক্তারা বলেন আমাদের ৩ টি দাবি অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, দাবি গুলো হলো নবম জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা করতে হবে, বেতন বৈষম্য দূর করে ন্যায্য গ্রেড নির্ধারণ করতে হবে এবং বাস্তবায়নের একটি স্পষ্ট সময়সূচি প্রকাশ করতে হবে। এসময় তারা আরও বলেন
আমরা রাষ্ট্রের উন্নয়নের অংশীদার। কিন্তু ন্যায্য বেতন ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। আমরা শান্তি পূর্ণ কর্মসূচির মাধ্যমে এবং গনতান্ত্রিক উপায়ে আমাদের দাবি আদায় করবো। এই অবস্থান ধর্মঘট কোনো সংঘাতের কর্মসূচি নয়।
এটি একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রতিবাদ। আজ আমাদের কণ্ঠ শোনা না হলে, আগামী দিনে হতাশা আরও বাড়বে। তাই নবম পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।