পঞ্চগড়ের-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের উঠান বৈঠক


মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড় ঃ-এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে পঞ্চগড়ের দুটি আসনে নির্বাচনী প্রচার প্রচারণা তত জমে উঠেছে। প্রার্থীদের নির্বাচনী প্রচারনায় এখন সরব পঞ্চগড়ের দুটি আসন। 

 

বিএনপি- জামায়াত সহ অন্যান্য দলের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাক ডাকা ভোট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পঞ্চগড়ের দুইটি নির্বাচনী আসনে উঠান বৈঠক গণসংযোগ, পাড়ায় পাড়ায় সভা সমাবেশ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। 

 

জমে উঠেছে পঞ্চগড়ের দুইটি আসনে নির্বাচনী প্রচারণা। হাট- বাজার আড্ডাখানা,পাড়া মহল্লা সহ সর্বত্র এখন নির্বাচনী আলোচনা । 

 

ভোটাররাও খুঁজছেন যোগ্য প্রার্থী। পঞ্চগড় -২ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের বালাভীড় গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

 

একইদিন তিনি ওই ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক, এলাকায় গণসংযোগ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। প্রতিটি উঠান বৈঠকের শতশত নারী পুরুষ ও ভোটারা উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নের তার নির্বাচনী প্রচারণা এলাকায় বেশ সারা ফেলেছে।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।