অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৬:৪১
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড় ঃ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ এবং প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচার- প্রচারণা চালানো বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ প্রচারণা ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
সোমবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই ভ্রাম্যমাণ প্রচারণার কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ এর প্রতিনিধিগণ।
ভ্রাম্যমাণ প্রচারণা কার্যক্রম উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন ভোটকেন্দ্রে আসে এবং প্রার্থী ও ভোটার উভয়েই যেন আচরণবিধি মেনে চলে এজন্য ভোটারদের উদ্বুদ্ধ করণে আমাদের এই ট্রাকযোগে প্রচারণা কার্যক্রম ও সংগীতানুষ্ঠান।
এই ভ্রাম্যমাণ প্রচারণা গাড়িটি পঞ্চগড়ের প্রতিটি উপজেলায় যাবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করবে। ভোটারগণ যেন উৎসবমুখোর পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাকযোগে এই ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হলো।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।